মহামারি পরবর্তী সময়ে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে ‘পুষ্পা’ সবচেয়ে সফল। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করে। চলতি বছরের আগস্টে ‘পুষ্পা টু’ মুক্তির কথা থাকলেও ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় ছবিটির মুক্তি পিছিয়ে ডিসেম্বর করা হয়।
প্রথমে নির্ধারিত ছিল ৬ ডিসেম্বর, তবে নতুন তারিখ অনুযায়ী, আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ প্রেক্ষাগৃহে আসছে ৫ ডিসেম্বর। অভিনেতা আল্লু অর্জুন তার সামাজিক মাধ্যমে এই নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন।
‘পুষ্পা: দ্য রাইজ’ এর অভাবনীয় সাফল্যের পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’-এর জন্য। পরিচালক সুকুমার গত বছরের শেষের দিকে ছবির কাজ শুরু করেন, তবে ৪০ শতাংশ শ্যুটিং শেষ হওয়ার পর কাজ কিছুদিনের জন্য স্থগিত ছিল। পরে শুটিং পুনরায় শুরু করে নির্মাতা আরও নিখুঁতভাবে দর্শকদের সামনে আনার জন্য কঠোর পরিশ্রম করছেন। ইতোমধ্যেই দুটি পোস্টার এবং একটি গান মুক্তি পেয়েছে, যা আল্লু অর্জুনের নতুন লুক ও রাশ্মিকার সঙ্গে তার গান নিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

.png)
.png)