পুলিশ জানায়, উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ
হোসেন খান এবং তাঁর ছেলে কে এম আসিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসরপ্রাপ্ত আমজাদ হোসেনের গ্রামের বাড়ি গাজীপুর সদরে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মোহাম্মদ আমজাদ হোসেন খানের বিরুদ্ধে অবৈধভাবে বিদেশি মুদ্রা সংরক্ষণ করার অভিযোগে একটি মামলা হয়েছে। পরে মানি লন্ডারিং মামলার জন্য আবেদন করা হবে।
ওসি হাফিজুর আরও জানান, আদালত আমজাদ হোসেন খানকে কারাগারে পাঠিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

.png)