ব্রিটিশ কাউন্সিল জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির আওতায় প্রোগ্রাম ম্যানেজার (উচ্চশিক্ষা) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের বিবরণ
- পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার (উচ্চশিক্ষা)
- কর্মস্থল: ঢাকা
- বেতন: প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী নির্ধারিত হবে
যোগ্যতা ও অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতা: এডুকেশন, ডেভেলপমেন্ট অথবা সামাজিক বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক।
- অভিজ্ঞতা: এ ধরনের প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে তিন বছর।
- বিশেষ দক্ষতা: বাংলাদেশ ও যুক্তরাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর সম্যক ধারণা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ব্রিটিশ কাউন্সিলের ক্যারিয়ার পোর্টালে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে Apply Now বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করতে কোনো সমস্যা হলে askhr@britishcouncil.org ইমেইলে যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ তারিখ ও সময়: অনলাইনে আবেদনের সময়সীমা এবং অন্য যেকোনো প্রাসঙ্গিক তথ্য ব্রিটিশ কাউন্সিলের ক্যারিয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে।

.png)